বর্তমান সময়ে আপনি ডার্টি বোম্ব শব্দটি অবশ্যই শুনেছেন , কিন্তু জানেন কি ডার্টি বোম্ব কি ? কিভাবে কাজ করে এই ডার্টি বোম্ব ? ডার্টি বোম্ব এর মধ্যে প্রচলিত বিস্ফোরক যেমন ডিনামাইট এবং তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম থাকে , যার কারোনে নিউক্লিয়ার বোমের থেকে ডার্টি বোম্ব অনেক সস্তা এবং পরিবহন করতে অনেক সুবিধা হয়। যখন ডার্টি বোম্ব বিস্ফোরিত হয় তখন এর মধ্যে থাকা পদার্থ গুলো বাতাসে ছড়িয়ে ছিটিয়ে পড়ে , যদিওবা এটি ভয়ানক কিন্তু নিউক্লিয়ার বোমের মতো বিধ্বংসী নয়। ডার্টি বোম্ব সাধারণত সাইকোলোজিকাল অস্ত্র হিসাবে ব্যবহৃত হয় , বিস্ফোরণের পর বিস্ফোরিত অঞ্চলে রেডিওএক্টিভ বেড়ে যায় এবং নিঃশ্বাস এর সঙ্গে মানুষের শরীরে প্রবেশ করতে পারে যা খুব ভয়ানক।
Tipsbengali
অজানাকে জানার জন্য প্রকৃত বন্ধু