How to Increase Your Cellphone Network(কিভাবে আপনার এন্ড্রয়েড স্মার্টফোনের নেটওয়ার্ক সিগন্যাল বৃদ্ধি করবেন )
ফোনের সিগন্যাল টাওয়ার এর ক্ষমতা বৃদ্ধি করুন: এই মহাকাশ যুগে আমরা সবাই খুব ভালো করে এটা জানি যে ফাস্ট এবং স্থির সেল ফোন টাওয়ারের সিগনাল কানেকশন এর প্রয়োজনিয়তা কতখানি আমাদের দৈনন্দিন জীবনে। বর্তমান প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮০% মানুষের স্মার্টফোন রয়েছে। আপনি যদি আপনার সেল ফোনের সিগন্যাল টাওয়ার বাড়াতে চান , সেল ফোন বুস্টার এর সাহায্য ছাড়াই , তাহলে আপনার জন্য নিচের পদ্ধতি গুলো যা আপনাকে তৎক্ষণাৎ টাওয়ার পেতে সাহায্য করে।
জানালার কাছে যাওয়া: আমাদের বাড়ির দেওয়াল রেডিও ফ্রিকোয়েন্সি বাধা দেওয়ার প্রধান কারিগর। জানালার পাশে গেলে কাছাকাছি থাকা সেল টাওয়ারের সাথে আপনার স্মার্টফোন একটি বাধাহীন নিরবিচ্ছিন্ন যোগাযোগের পথ সৃষ্টি করে। আপনার কাছাকাছি টাওয়ারের সঙ্গে বাধা যত কম হবে,সিগন্যাল স্ট্রেংথ ততো বৃদ্ধি পাবে। নেটওয়ার্ক সিগন্যাল যত বেশি বাধার(যেমন কপাট, দেওয়াল ,গ্লাস ইত্যাদি )মধ্যে দিয়ে যাবে সিগন্যাল ক্ষমতা ততো কমতে থাকে।
উচ্চতা বৃদ্ধি করা: উচ্চতা কমার সাথে চারপাশের বেশি বাধার সৃষ্টি হয়। বাড়ির নীচতলায় অনেক বাধার পর আপনার ফোন সিগন্যাল পায় সেটি খুবই কম , আপনি যদি দোতালায় যান আপনার ফোনে সিগন্যাল তখনই বেড়ে যায় কারণ কাছাকাছি থাকা সেল টাওয়ারের সাথে আপনার স্মার্টফোন একটি বাধাহীন নিরবিচ্ছিন্ন যোগাযোগের পথ সৃষ্টি করে। ইমার্জেন্সি কল করতে হবে অথচ টাওয়ার নেই , কাছাকাছি কোনো উচু জায়গায় যাবার চেষ্টা করুন। উচ্চতা বাড়লে সিগন্যাল ভালো পাবার সম্ভাবনা থাকে।
ভিড় থেকে দূরে থাকা: আপনি যখন একটি ভিড় এলাকায় থাকেন(যেমন স্টেডিয়াম, শপিংমল ) ,তখন আপনার মোবাইল এর সঙ্গে সঙ্গে আপনার চারপাশে আরো অনেক মোবাইল থাকে যেগুলির প্রত্যেকটি প্রত্যেকের নিজস্ব নেটওয়ার্ক সিগন্যাল নেবার চেষ্টা করে এবং ঐ অঞ্চলের টাওয়ারের সঙ্গে একইসময়ে মাত্রাতিরিক্ত ইউজার যুক্ত থাকে , ফলে কলড্রপ এর মতো সমস্যা দেখা দেয়। আপনি যদি এত লোকের মাঝে থাকেন এবং একটি গুরুত্বপূর্ণ কল করতে চান ,তাহলে ভিড় থেকে একটু দূরে যান ,টাওয়ারের লোকেশন পরিবর্তন করুন, নির্বিগ্নে বিনা কলড্রপে কথা বলুন।
এন্টেনার কথা মাথায় রাখুন: এখনকার বেশিরভাগ মোবাইলের এন্টেনা সাধারণত ফোনের বডির ভেতরে অবস্থিত। আপনার ফোনটিকে সবথেকে কম স্পর্শ করে সোজা ভাবে ধরুন যাতে করে মোবাইল এন্টেনা আর সেল টাওয়ারের বেশি বাধা না থাকে , আর যদি ফোন কাভার ব্যবহার করেন তাহলে কাভার খুলে ফেলুন।
রিবুট সিগন্যাল: যদি উপরের সবপদ্ধতি ট্রাই করেও বিফল ,তাহলে সিগন্যাল রিবুট (এরোপ্লেন মুড্ অন এবং অন করুন ) অথবা ফোন রিস্টার্ট করুন , এটি আপনাকে নতুন সেল টাওয়ারের খোঁজ করে তার সাথে কানেক্ট করে।
কিছু চিরপ্রচলিত পদ্ধতি হলো, সবসময় ফোনের অপারেটিং সিস্টেমের আপডেট ভার্সন রাখা, লো ব্যাটারি এড়িয়ে চলা, ম্যানুয়াল সার্চ করে কাছের সেল টাওয়ার সিলেক্ট করা, খেয়াল রাখবেন যাতে ফোন ডেটা অন থাকে, মোবাইলে তারিখ এবং সময় সঠিক থাকে, সিমকার্ড বার করুন এবং আবার নতুন করে লাগান, নেটওয়ার্ক সেটিং রিসেট করুন , আপনার মোবাইলের সিগন্যাল নিশ্চই বৃদ্ধি পাবে।





মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন