যে গ্রামে কোনো রাস্তা নেই !!!
আপনি জানেন কি কোনো রাস্তাহীন কোনো গ্রাম সম্পর্কে ? বোলবেন লোকজোনের চলাচলের জন্য রাস্তা চাই , রাস্তা ছাড়া গ্রাম কিভাবে সম্ভব। হ্যা সম্ভব রাস্তা ছাড়া গ্রাম সম্ভব, এরকম একটি গ্রাম নেদারল্যান্ডে রয়েছে। গ্রামটির নাম হোলো গিএথোর্ন। নেদারল্যান্ডের এই গিএথোর্ন গ্রামে কোনো রাস্তা নেই , রাস্তার পরিবর্তে আছে খাল। একস্থান থেকে অন্যস্থানে যেতে হোলে এই খাল দিয়ে নৌকায় করে যেতে হবে। এই গ্রামটিতে ছোটো বড়ো সব খাল মিলিয়ে লম্বায় প্রায় ছয় কিলোমিটারের বেশি খাল রোয়েছে।
ভেনিস শুধু একমাত্র জায়গা নয় , যেখানে নৌকা নিয়ে ঘুরতে হয়। তবে ভেনিসএ আপনি রাস্তাও পাবেন কিন্তু নেদারল্যান্ডের এই গিএথোর্ন গ্রামে আপনি ভেনিস এর মতো কোনো রাস্তা বা ফুটফাত খুঁজে পাবেন না।
ছবির মতো সুন্দর এই গিএথোর্ন গ্রামে বড়ো বড়ো গাছ দিয়ে ঘেরা প্রচুর গ্রামীণ কুটির রোয়েছে যা দেখে আপনার রূপকথার গ্রামের মতো মনে হবে।
.jpg)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন