রামধনুর নদী , হ্যা সত্যি রামধনুর নদী যার জল দেখলে আপনার মনে হবে যে রামধনু পৃথিবীর পৃষ্ঠে চোলে বা নেমে এসেছে এবং গোলে গিয়ে তরল জল আকারে প্রবাহিত হচ্ছে। আমরা সবাই রামধনুর সাথে পরিচিতো এবং সাধারনতো বৃষ্টির পর আকাশে দেখে অভ্যস্ত , কিন্তু এই রামধনু আকাশে নয় রয়েছে একটি নদীতে।
নদীটির নাম হোলো ক্যানো ক্রিষ্টালেস , নদীটি কোলোম্বিয়াতে সেরানিয়া ডে লা ম্যাকারেনা জাতীয় উদ্দানের মধ্য দিয়ে প্রবাহিত হোয়েছে। নদীটি বিভিন্ন নামে প্রচোলিত যেমন পাঁচটি রং এর নদী , তরল রামধনু , গোলিত রামধনু। নির্দিষ্ট আলোয় এবং পরিষ্কার জলে আপনি উজ্জ্বল সবুজ , হলুদ ,উজ্জ্বল নীল ,কমলা , লাল এবং বেগুনি রং এর জল নদী দিয়ে প্রবাহিত হোতে দেখা যায়।
যদিও বা এটি দেখে আপনার কোনো জাদু বোলে মোনে হোতে পারে , কিন্তু এটি কোনো ম্যাজিক বা জাদু নয়। নদীটির জলের রং এরোকম হোবার কারণ হলো নদীটির তলোদেশে থাকা ম্যাকারেনিয়া ক্লাভিগেরা নামক জলজ উদ্ভিদ। সঠিক জলের গভীরতা এবং আবহাওয়া ঠিক করে দেয় আপনি কোন কোন রং দেখবেন।
ম্যাকারেনিয়া ক্লাভিগেরা নামোক এই জলজ উদ্ভিদ নদীর তলোদেশে থাকা বিলিয়ন বছরের পুরানো কোয়ার্টজাইট পাথরের সঙ্গে শক্ত ভাবে আটকে থাকে যার কারোনে নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে পারে না।
সেরানিয়া ডে লা ম্যাকারেনা জাতীয় উদ্দানের মধ্য দিয়ে একাধিক নদী প্রবাহিত হোয়েছে , কিন্তু ক্যানো ক্রিষ্টালেস নদীটি উপোযুক্ত ভৌগোলিক পরিবেশে প্রবাহিত হোয়েছে যার কারোনে নদীর জল উপোযুক্ত উজ্জ্বলতা পেয়েছে। যখন সূর্য প্রখর থাকে তখনই বিভিন্ন রং সম্পূর্ণরূপে দেখা যায় কারণ সূর্যের আলোকরশ্মি তখন প্রতিফলিত এবং প্রতিসরিত হয়।
সবথেকে উপযুক্ত সময় হলো জুলাই থেকে নভেম্বর এর মধ্যে , কারণ এই সময়ে আবহাওয়া সবথেকে উজ্জ্বল থাকে।



Darun
উত্তরমুছুন