জানেন কি ডলফিন ঘুমোয় কিনা ? যদিবা ঘুমোয় তাহোলে কিভাবে ঘুমোয় ? বাকি সব প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা ভাবে ঘুমোয় ডলফিন।
আমরা ঘুমোলে কিছু সময়ের জন্য অচৈতন্য হয়ে যাই এবং আমাদের চারপাশের ঘটে যাওয়া ঘটনার সাথে অবগতও থাকি না।যখন আমরা ঘুমিয়ে থাকি আমাদের নিঃশাস প্রশ্বাস স্বাভাবিক ভাবে বা অটোমেটিক ভাবে হয়। ডলফিন কিন্তু এভাবে ঘুমোতে পারে না। তাদেরকে সবসময় সজ্ঞানে থাকতে হয় , এমনকি ঘুমোনোর সময়ও। কারন ডলফিনের নিঃশাস প্রশ্বাস স্বাভাবিক ভাবে বা অটোমেটিক ভাবে হয় না , সজ্ঞানে সর্বদা এই নিঃশাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হয়। অন্যকথায় নিজে নিজেই ঠিক করতে পারে কখন নিঃশাস নিতে হবে , সুতরাং সেটি করতে গেলে অবশ্যই সজ্ঞানে থাকতে হবে সর্বদা। যদি ডলফিন মানুষের মতো গভীর ঘুমোতো তাহলে ডলফিন অচৈতন্য হয়ে গভীর সমুদ্রে তলিয়ে যেতো এবং নিঃশাস বন্ধ হয়ে মারা যেতো।
এই সমস্যা দূর করার জন্য ডলফিন সবসময় তার ব্রেনের অর্ধেক অংশকে একবারে ঘমোতে পাঠায় এবং অন্য অংশ এই সময়ে সজ্ঞানে থাকে নিঃশাস প্রশ্বাস পরিচালনা করার জন্য। এইসময়ে ডলফিনের একটি চোখ খোলা থাকে অন্যটি বন্ধ থাকে।
ডলফিনের বাম চোখ খোলা থাকলে ডানপাশের মস্তিষ্কের ব্রেন ঘুমোয় এবং ডান পাশের চোখ খোলা থাকলে এর বিপরীত ঘটে অর্থাৎ বামপাশের মস্তিষ্কের ব্রেন ঘুমোয়। নির্দিষ্ট সময় পরপর ব্রেন এর দুটি অংশ অল্টারনেট কোরে ঘুমোয় যাতে কোরে সব অংশই বিশ্রাম পায়।
ডলফিন ঘুমোনোর সময় প্রায়ই জলের উপরে স্থির হয়ে থাকে , নিঃশাস প্রশ্বাস স্বাভাবিক ভাবে নিয়ন্ত্রণ করে ,মাঝেমধ্যে খুব ধীর গতিতে সাঁতার কাটতেও পারে। ডলফিন ঘুমোনোর জন্য সমুদ্র তীরের কাছাকাছি অগভীর অঞ্চলে চলে আসে।
.jpg)

I love dolphin
উত্তরমুছুন